হিমেলকে চাপা দেওয়া ট্রাকের চালক ও সহকারীর বিরুদ্ধে মামলা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ট্রাকচাপায় শিক্ষার্থী নিহত ও আহতের ঘটনায় ট্রাকচালক ও সহকারীর বিরুদ্ধে মামলা করেছে রাবি কর্তৃপক্ষ।
আজ বুধবার দুপুরে মতিহার থানায় রাবির সহকারী প্রক্টর আরিফুর রহমান বাদি হয়ে এ মামলা করেন।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতরাতে রাবির ঘটনায় ট্রাকচালক ও হেলপারসহ অজ্ঞাতপরিচয় ২ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে মোটরসাইকেলে বিশ্ববিদ্যালয়ের হবিবুর হলের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় নির্মাণসামগ্রী বহনকারী একটি ট্রাকের ধাক্কায় চতুর্থ বর্ষের শিক্ষার্থী হিমেল নিহত হন। এ ঘটনায় আহত হন মোটরসাইকেলের পেছনে থাকা তারই বন্ধু রায়হান রিমেল।
ওই ট্রাকের চালক মো. টিটুকে (৩৫) আজ দুপুরে রাজশাহী মহানগরীর বালিয়া এলাকা থেকে আটক করে পুলিশ।
এছাড়া, এ ঘটনায় আরও ১ জনকেও গ্রেপ্তার করা হয়েছে।