আশুলিয়ায় চলন্ত প্রাইভেটকারে আগুন

নিজস্ব সংবাদদাতা, সাভার

সাভারের আশুলিয়ায় একটি চলন্ত প্রাইভেটকারে আগুনের ঘটনা ঘটেছে।

আজ বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের ত্রীমোড় এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চন্দ্রাগামী প্রাইভেটকারটিতে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিভিয়ে ফেললেও প্রাইভেটকারটি পুড়ে গেছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রাইভেটকারটি একটি পোশাক কারখানার এমডির। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলা হয়েছে। প্রাইভেটকারটির কিছু অংশ পুড়ে গেলেও ভেতরে থাকা যাত্রীদের ক্ষতি হয়নি।'

আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও জানা যায়নি৷