কালিয়াকৈরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট
ডিভাইন টেক্সটাইল ফ্রেবিকস কারখানার আগুন। ছবি: সংগৃহীত
গাজীপুরের কালিয়াকৈর ডিভাইন টেক্সটাইল ফ্রেবিকস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ অফিসার সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ সব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে কালিয়াকৈর, টাঙ্গাইলের মির্জাপুর, ডিবিএল ফায়ার সার্ভিসের ইউনিটগুলো সেখানে কাজ করছে।
মোট ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত আছে বলে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানিয়েছেন।