কুমিল্লা ইপিজেডে গার্মেন্টসের ফলস সিলিং ধসে শ্রমিক নিহত
কুমিল্লা ইপিজেডের নাসা গার্মেন্টসের ফলস সিলিং ধসে এক নারী শ্রমিক নিহত হয়েছেন।
নিহত জোৎস্না বেগম (৫৫) কুমিল্লা শহরের সেলিম মিয়ার স্ত্রী। তিনি নাসা গার্মেন্টসে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন।
কুমিল্লা ইপিজেড আউট পোস্টের ইনচার্জ পরিদর্শক মুখলেছুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, আজ শনিবার সকাল ১১টার দিকে গার্মেন্টসের স্টোরের ফলস সিলিং ধসে পড়ার ঘটনায় এক নারী পরিচ্ছন্নতাকর্মী নিহত হন। পরে হুড়োহুড়িতে দুজন আহত হন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইপিজেড কর্তৃপক্ষ জানায়, ঘটনার পর কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। প্রকৌশলী মোহাম্মদ নুরুজ্জামানকে প্রধান করে ৫ সদস্যের প্রকৌশলী তদন্ত দল গঠন করেছে কর্তৃপক্ষ। আগামী ৩ দিনের মধ্যে কারখানা নিরাপদ ঘোষণার পর আবার উৎপাদন শুরু হবে।