খুলনায় কয়লাবোঝাই ট্রাকচাপায় এনজিও কর্মকর্তা নিহত

নিজস্ব সংবাদদাতা, খুলনা

খুলনার রূপসা উপজেলায় কয়লাবোঝাই ট্রাকচাপায় এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রূপসা উপজেলার আলাইপুর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

যশোরের ঝিকরগাছা এলাকার শিমুলিয়া গ্রামের খন্দকার মফিজুর রহমানের ছেলে নিহত ফিরোজ আহমেদ আরআরএফ এনজিওর রূপসার কাজদিয়া শাখার মাঠ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় জনগণের বরাত দিয়ে তিনি বলেন, 'আজ সকাল সাড়ে ১০টায় কয়লাবোঝাই ট্রাক খুলনা থেকে আলাইপুর সেতু পার হয়ে রূপসায় উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশার ইটভাটায় যাচ্ছিল।'

'ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ ট্রাকটিকে জব্দ করলেও চালক পালিয়ে গেছে,' যোগ করেন তিনি।