গুলশানের বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর গুলশান-২ এর ১৪তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের প্রচেষ্টায় রাত ৯টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার দেওয়ান আজাদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ৯টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এর আগে, রাত ৯টায় ওই ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। তবে, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।