চট্টগ্রামে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ১
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ট্রাকের ধাক্কায় ঝর্ণা বিবি (২৫) নামে এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অটোরিকশাচালক।
আজ শুক্রবার দুপুর ২টার ৪০ মিনিটে উপজেলার নাজিরহাট বাজার এলাকায় একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে এ দুঘটনা ঘটে।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানিয়েছেন, ঝর্ণার বাড়ি কর্ণফুলী উপজেলার মাইজ্জারটেক এলাকায়। আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেল সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অটোরিকশাচালক বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন।