চট্টগ্রামে খাদ্যপণ্য কারখানায় শ্রমিক নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মহাদেবপুর এলাকায় এলবিয়ন গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ফেবারিটা লিমিটেডের কারখানায় লোহার পাতের আঘাতে এক শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে জাহিদ হোসেন নামে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। তিনি সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের বাসিন্দা।
সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক দ্য ডেইলি স্টারকে বলেন, দুর্ঘটনার পর আমরা কারখানায় গিয়েছিলাম। ওই শ্রমিক কাজ করার সময় লোহার পাতের আঘাত পেয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এই বিষয়ে জানতে এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকতকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।