চট্টগ্রামে বন্য হাতির আক্রমণে নিহত ১
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নে আজ শনিবার সন্ধ্যায় বন্য হাতির আক্রমণে একজন নিহত হয়েছেন।
নিহত আবু তৈয়ব (৫৫) পদুয়া ইউনিয়নের নরিশ্চা গ্রামের বাসিন্দা। আজ সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে।
নিহতের চাচাত ভাই ও পদুয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি দ্য মো. সেলিমউদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, 'তৈয়ব বাজার থেকে ফিরছিল। এ সময় হাতিটি তার বাড়ির উঠানে ছিল। তৈয়ব উঠানে প্রবেশ করলে মুহূর্তে হাতিটি তাকে আক্রমণ করে। এত ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চট্টগ্রাম সাউথ ফরেস্ট ডিভিশনের রাঙ্গুনিয়ার রেঞ্জ অফিসার মাসুম কবির জানান, আমরা একজনের মৃত্যুর খবর পেয়েছি। আমরা হাতিটিকে জঙ্গলের দিকে পাঠানোর চেষ্টা করছি।