চট্টগ্রামে বাসের ধাক্কায় নিহত ১
পাহাড়িকা সুপার সার্ভিস বাসটি হিউমান হলারের চালককে চাপা দেয়। ছবি: স্টার
চট্টগ্রামের বন্দর থানার গোসাইলডাঙ্গা এলাকায় একটি বাসের ধাক্কায় হিউম্যান হলার চালক নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১১টার দিকে এ দুর্ঘটনায় ঘটে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার পর বাসের হেলপারকে পুলিশ আটক করেছে বলে জানান ওসি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙ্গামাটি-চট্টগ্রাম রুটে চলাচলকারী পাহাড়িকা সুপার সার্ভিসের একটি বাস আগ্রাবাদ এলাকা থেকে দ্রুতগতিতে আসছিল। বাসটি হিউমান হলারের চালককে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পুলিশ জানায়, সে সময় হেলপার বাসটি চালাচ্ছিলেন।