চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৪

নিজস্ব সংবাদদাতা, কক্সবাজার

কক্সবাজার সমুদ্রসৈকতে ঘুরতে যাওয়ার পথে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।

আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার আধুনগর স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'চট্টগ্রাম থেকে প্রাইভেটকারে কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে যাচ্ছিলেন ৫ জন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আধুনগর এলাকায় একটি ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন।'