চাঁপাইনবাবগঞ্জে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পানি ভর্তি বালতি পড়ে ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ আজ শনিবার সকালে উপজেলার ইসলামপুর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মোহাম্মদ সাদ্দামের ১০ মাস বয়সী শিশু শিরিন খেলার সময় বালতির পানিতে পড়ে যায়। বিষয়টি কেউ লক্ষ না করায় এই দুর্ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল সাড়ে ৮টার দিকে এই শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় সদর মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।