জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সেচ পাম্প সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- উপজেলার গোবিন্দনগর গ্রামের মৃত হাতেম আলীর ইন্তাজ আলী (৫০) ও তার ছেলে ফিরোজ মিয়া (২১)।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম মানিক জানান, আজ দুপুরে ফিরোজ তার বাড়ির পাশে একটি সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।
ছেলের চিৎকার শুনে বাবা ইন্তাজ আলী তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় বলে চেয়ারম্যান জানান।