টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ কিশোর নিহত

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে আরোহী ৩ কিশোর নিহত হয়েছে।

আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হ‌লো- উপ‌জেলার রুহলী গ্রা‌মের বা‌ছে‌দের ছে‌লে মকবুল হো‌সেন (১৫), মা‌টিকাটা এলাকার ই‌লিয়াসের ছে‌লে রা‌কিব (১৬) ও একই এলাকার মৃত রশি‌দের ছে‌লে আসাদুল (১৬)। তারা সবাই প‌রিবহন শ্রমিক। 

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব দ্য ডেইলি স্টারকে জানান, নিহতদের মধ্য মকবুল গতকাল বৃহস্পতিবার একটি নতুন মোটরসাইকেল কেনে। আজ সেই মোটরসাইকেলে ৩ জন ঘুরতে বের হয়। দুপুর আড়াইটার দিকে নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটির সঙ্গে রাস্তার পাশের দেয়ালে লাগে। ঘটনাস্থলেই ৩ জন মারা যায়।