ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব সংবাদদাতা, সিলেট

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বেড়াতে এসে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন।

আজ শুক্রবার দুপুরে জাফলংয়ের গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁদপুর জেলা সদরের ইউসুফ আলী ও সোহেল আহমদ। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব এসব তথ্য জানান।

তিনি বলেন, 'নিহত ২ জনসহ মোট ৬ বন্ধু ৩টি মোটরসাইকেলে জাফলং ঘুরতে আসেন। ভ্রমন শেষে ফিরে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে একজন ঘটনাস্থলে এবং আরেকজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।'

মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করে হাইওয়ে পুলিশের দায়িত্বে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।