ডিইপিজেডে কারখানায় আগুন
ছবি: সংগৃহীত
সাভারের আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) প্যাকজার বাংলাদেশ লিমিটেড নামে একটি লেভেল ও স্টিকার তৈরির কারখানায় আগুন লেগেছে।
ফায়ার সার্ভিসের ঢাকা কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. রাশেদ বুধবার রাত ১১টা ৫০ মিনিটে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কারখানাটিতে ১০টা ২৯ মিনিটে আগুন লাগে বলে তারা জানতে পেরেছে।