দিনাজপুরে থেমে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

নিজস্ব সংবাদদাতা, দিনাজপুর

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। আজ রোববার ভোরে সদর উপজেলার কাউগাঁ এলাকায় দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, একটি থেমে থাকা ট্রাকে ধাক্কা দিয়ে ছিটকে পড়ে মোটরসাইকেলের ২ আরোহী নিহত হন। এরা হলেন— শহরের বড়বন্দর এলাকার আনোয়ারুল ইসলাম (২৩) ও নজরুল ইসলাম (২২)।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, নিহত দুজন সম্পর্কে শালা-দুলাভাই। ভোর সাড়ে ৫টার দিকে মোটরসাইকেলে তারা ফুলবাড়ীর দিকে যাচ্ছিলেন। কাউগাঁ এলাকায় একটি ট্রাককে সাইড দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।