ধানমন্ডিতে সুপারশপের আগুন নিয়ন্ত্রণে
স্টার অনলাইন গ্রাফিক্স
রাজধানীর ধানমন্ডি এলাকার সুপারশপের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আজ সোমবার দুপুর ১টা ৫ মিনিটের দিকে ৪ তলা ভবনের নিচতলার একটি সুপারশপে আগুন লাগে। দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সদরদপ্তরে দায়িত্বরত কর্মকর্তা লিমা খানম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।