নাজিরাবাজারে জুতা ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত
রাজধানীর নাজিরাবাজারে জুতা ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে এ আগুন নিয়ন্ত্রণে আসে।
আজ শনিবার ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিকেল সাড়ে ৫টার দিকে ১০ তলা ভবনের ২ তলার ফ্যাক্টরিতে এ আগুন লাগে।