নাটোরে সড়ক দুর্ঘটনায় জেলা ফুটবল দলের গোলরক্ষক শাফায়াত নিহত

নিজস্ব সংবাদদাতা, নাটোর

নাটোরে সড়ক দুর্ঘটনায় জেলা ফুটবল দলের গোলরক্ষক শাফায়াত হোসেন নিহত হয়েছেন।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট জাহিদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, আজ রোববার দুপুরে নাটোর-রাজশাহী মহাসড়কের নারায়ন কান্দি এলাকায় একটি অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক শাফায়াত ও অপর আরোহী গুরুতর আহত হন। রোগী বহনকারী অ্যাম্বুলেন্সটির তিন জন আহত হন।

আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হলে তরুণ ফুটবলার শাফায়াত হোসেন মারা যান।