নারায়ণগঞ্জের ককশিট গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের একটি ককশিট গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আজ বুধবার সকাল ১০টা ২৪ মিনিটে এই গোডাউনে আগুন লাগে এবং নিয়ন্ত্রণে আসে সাড়ে ১১টায়।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।