নারায়ণগঞ্জে ককশিট গোডাউনে আগুন
নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে একটি ককশিটের গোডাউনে আগুন লেগেছে।
আজ বুধবার সকাল ১০টা ২৪ মিনিটে এই গোডাউনে আগুন লাগে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।