নারায়ণগঞ্জে ৪ তলা ভবনের ছাদ থেকে পড়ে যুবক নিহত
নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি ৪ তলা ভবনের ছাদ থেকে পড়ে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শুক্রবার রাতে উপজেলার কোতালেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম বাবু (২৪) একই এলাকার শহীদ মিয়ার ছেলে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহাগ বলেন, 'ওই ভবনের ছাদে যাওয়ার দুটি গেটই ভেতর থেকে তালা দেওয়া ছিল। তাই ধারণা করা হচ্ছে ওই যুবক আত্মহত্যা করতে পারেন।'
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।