পদ্মায় গোসলে নেমে শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে জিহাদ মোল্লা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার পদ্মা নদীর দক্ষিণ চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ মোল্লা উপজেলার ব্রাক্ষাণ কান্দা এলাকার ইসলাম মোল্লার ছেলে।

হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইব্রাহিম মুসা জানান, দুপুরে জিহাদসহ কয়েকজন শিশু বাড়ির অদূরে পদ্মা নদীতে গোসল করতে যায়। গোসল করার সময় জিহাদ পানিতে ডুবে যায়। নদীতে খোঁজাখুজি না পেয়ে তার সাথে থাকা কয়েকজন শিশু জিহাদের বাবা মাকে খবর দেয়। পরে এলাকার মানুষ নদীতে খোঁজাখুজি পৌনে ৩টার দিকে পানিতে ডুবে থাকা অবস্থায় তাকে উদ্ধার করে এবং হাসপাতালে নিয়ে আসেন।
তিনি আরও জানান, হাসপাতালে আনার পর বিভিন্ন পরীক্ষার করার পর শিশু জিহাদকে মৃত বলে ঘোষণা করা হয়। পরে তার পরিবারের লোকজন শিশুর মরদেহ বাড়িতে নিয়ে যায়।