পদ্মায় ডুবে গেল স্পিডবোট, অল্পের জন্য রক্ষা পেলেন ১১ যাত্রী
ফাইল ছবি
শিমুলিয়া-বাংলাবাজার রুটে ১১ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট ডুবে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কাঁঠালবাড়ী নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জাহানুর আলী দ্য ডেইলি স্টারকে বলেন, সকালে শিমুলিয়া থেকে স্পিডবোটটি বাংলাবাজার ঘাটের উদ্দেশে রওনা হয়েছিল। ঢেউয়ের আঘাতে স্পিডবোটের তলা ফেটে যায়। তবে নৌ পুলিশের সবাইকে উদ্ধার করেছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।