পিরোজপুরে ইসলামী ব্যাংকে আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর

পিরোজপুর শহরে ইসলামী ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শনিবার দুপুর সোয়া একটার দিকে জেলা পরিষদ মার্কেটের তৃতীয় তলায় ব্যাংকের শাখায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

শাখা ব্যবস্থাপক মো. মজিবুর রহমান জানান, অফিসের কাজের জন্য কয়েকজন কর্মকর্তা ব্যাংকে অবস্থান করছিলেন। জেনারেটর কক্ষে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে ফায়ার এক্সটিংগুইশার ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন কর্মকর্তারা। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে। এতে কেউ হতাহত বা বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

fire_at_bank_1.jpg

পিরোজপুর ফায়ার স্টেশনের সাব অফিসার মো. আব্দুল মোতালেব সরদার জানান, অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসেছে। তদন্ত শেষে বলা যাবে কীভাবে আগুন লেগেছে।