পুরান ঢাকার পলিথিন কারখানার আগুন নিভেছে

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর পুরান ঢাকার মাহুতটুলীতে একটি ৪তলা ভবনের নিচ তলায় থাকা পলিথিনের কারখানায় লাগা আগুন নিভেছে। 

শনিবার রাত সাড়ে ১১টারে দিকে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। 

ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট গিয়ে একযোগে কাজ করে রাত ১২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর রাত ১২টা ৫৬ মিনিটে আগুন নেভানো সম্ভব হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার দেওয়ান আজাদ দ্য ডেইলি স্টারকে জানান, 'রাত ১২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ১২টা ৫৬ মিনিটে নেভানো হয়।'

তিনি আরও বলেন, 'এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন পরিপূর্ণভাবে নির্বাপিত হলে সার্চ করে জানা যাবে কোনো হতাহতের ঘটনা আছে কি না।'