পুরান ঢাকার ইসলামপুরের রয়েল টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর পুরান ঢাকার ইসলামপুরের রয়েল টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আজ সোমবার দুপুর সোয়া ২টার দিকে এই আগুন লাগে।

পরে দুপুর ২টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।