পুরান ঢাকার মাহুতটুলীতে পলিথিন কারখানায় আগুন
ছবি: সংগৃহীত
রাজধানীর পুরান ঢাকার মাহুতটুলীতে একটি ৪ তলা ভবনের নিচ তলায় থাকা পলিথিনের কারখানায় আগুন লেগেছে।
শনিবার রাত সাড়ে ১১টারে দিকে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার দেওয়ান আজাদ দ্য ডেইলি স্টারকে জানান, শনিবার দিনগত রাত সাড়ে ১১টার সময় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে।
ছবি: সংগৃহীত
তিনি বলেন, 'রাত ১২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন পরিপূর্ণভাবে নির্বাপিত হলে সার্চ করার পরে জানা যাবে কোনো হতাহতের ঘটনা আছে কি না।'