দিনাজপুর
ফুলবাড়ীতে ২ ট্রাকের সংঘর্ষে নিহত ২
ছবি: সংগৃহীত
দিনাজপুরের ফুলবাড়ীতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একই ট্রাকের চালক ও হেলপার (চালকের সাহায্যকারী) নিহত হয়েছেন।
আজ শুক্রবার ভোরে দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের ফকিরপাড়ায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, নাটরের সিংড়া উপজেলার কলম গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম বাদশা (চালক) ও বগুড়ার নন্দীগ্রামের তসির প্রামানিকের ছেলে খোরশেদ হোসেন (হেলপার)।
অন্য ট্রাকটির চালক সাইদুর গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আশ্রাফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।