বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ৩ জেলেকে জীবিত উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, বাগেরহাট

সুন্দরবনের দুবলার চরের (আলোর কোল) অদূরে বঙ্গোপসাগরে একটি ট্রলার ডুবে গেছে। আজ শনিবার সকালে কোস্টগার্ড জানিয়েছে, ওই ট্রলারে থাকা ৩ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

কোস্টগার্ড আরও জানায়, রাতের ঝড়ে ট্রলারটি ডুবে গেছে। আমাদের উদ্ধার অভিযান চলছে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

উদ্ধার জেলেদের পরিচয় জানা যায়নি।