বনানীতে প্রাইভেট কারের ধাক্কায় আহত ৩
ছবি: সংগৃহীত
রাজধানীর বনানী এলাকায় একটি প্রাইভেট কারের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৩ যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে এয়ারপোর্ট রোডে এ দুর্ঘটনা ঘটে।
বনানী থানার উপপরিদর্শক আফজাল হোসেন দ্য ডেইলি স্টারকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আহতদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গাড়িটিকে জব্দ করা হলেও, গাড়ির ভেতরে কাউকে পাওয়া যায়নি বলে জানান তিনি।