বরগুনায় পিকআপ ভ্যান চাপায় মা-ছেলে নিহত
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলীতে পিকআপ ভ্যান চাপায় মা ও ছেলে নিহত হয়েছেন।
আজ সোমবার সকাল ৮টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—আমতলী উপজেলার চুনাখালি এলাকার আবুল কালামের স্ত্রী নুর নাহার বেগম (৪০) ও ছেলে রাকিব (২৬)।
আমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দাদন মিয়া জানান, সকালে নুর নাহার তার ছেলেকে নিয়ে বাবার বাড়ি যাওয়ার পথে ওই দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পিকআপসহ চালক নুর আলমকে আটক করা হয়েছে ।'