বাংলামোটরে আর কে টাওয়ারে আগুন

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর বাংলামোটর এলাকায় একটি বহুতল ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানিয়েছে, আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে বাংলামোটর এলাকার ১০ তলা আর কে টাওয়ারের ৬ তলা থেকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার দ্য ডেইলি স্টারকে বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে এই মুহূর্তে সেখানে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

fire.jpg
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। ছবি: সংগৃহীত

এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।