বাগেরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ৩
বাগেরহাটের মোংলায় মেলা থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ যুবকের মৃত্যু হয়েছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মোংলার চাদপাই মেলা থেকে বাড়ি ফেরার পথে গতকাল রাত সাড়ে ১১টার দিকে মৌখালী ব্রিজ এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান চালক। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগলে আরোহী ওই ৩ যুবক ছিটকে পরেন পাশের চিংড়ী ঘেরে।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হচ্ছেন- মোংলা পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর হোসেনের ছেলে বায়জিদ হোসেন (২৩) ও মো. কুদ্দুসের ছেলে জাকারিয়া (২২) এবং মোড়লগঞ্জ উপজেলার মো. আসাদের ছেলে মো. সাকিব (২২)।
ওসি জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।