বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু
রাজধানীর বাড্ডার সাতারকুলে ওয়েল্ডিংয়ের কাজ করার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।
আজ রোববার দুপুর ২টার দিকে সাতারকুলের রহমতউল্লাহ গার্মেন্টস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন- সাতারকুল ব্রিজের পাশের মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক আরিফুল ইসলাম সোহেল (২৮) ও একই ওয়ার্কশপের মিস্ত্রী জাহাঙ্গীর আলম (৩২)।
তাদের সহকর্মীরা এবং ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে জানান, দুপুরে রহমত উল্লাহ গার্মেন্টসের পাশে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় সোহেল ও জাহাঙ্গীর বিদ্যুৎস্পৃষ্ট হন। অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। ২ জনের মরদেহ মর্গে রাখা আছে।