মহাখালীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

স্টার অনলাইন রিপোর্ট

ঢাকার মহাখালীতে একটি এসইউভি কার নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের পিলারের সঙ্গে ধাক্কা লেগে ২ জন নিহত ও ১ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন, মহাখালী ডিওএইচএসের বাসিন্দা ওমর আইয়ান (২০) ও নিকুঞ্জের বাসিন্দা ফাহমিদ রায়হান (২০)।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোর ৫টার দিকে রাওয়া ক্লাবের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত এক জনকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।