মানিকগঞ্জে বাসচাপায় নারী নিহত
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বাসচাপায় বেগম রোকেয়া (৫৭) নামে এক নারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার মুশুরী এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
রোকেয়া ওই এলাকার মৃত সিদ্দিক মিয়ার স্ত্রী।
বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ রিয়াদ মাহমুদ দ্য ডেইলি স্টারকে জানান, সকাল সাড়ে ৬টার দিকে ওই নারী হাঁটতে বের হয়েছিলেন। ঢাকা-আরিচা মহাসড়ক ধরে হাঁটার সময় ঢাকাগামী সেলফী পরিবহনের একটি বাস পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রিয়াদ মাহমুদ আরও বলেন, বাসটি আটক না করা সম্ভব না হলেও শনাক্ত (ঢাকা মেট্টো ব ১৩-১৭৬১) করা গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।