মুন্সিগঞ্জে অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত

নিজস্ব সংবাদদাতা, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ১০টায় মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জালাল বাবু দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৫০ বছর বয়সী এক ব্যক্তি সড়ক পার হওয়ার সময় তাকে অ্যাম্বুলেন্স ধাক্কা দেয়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার সময় পথে তার মৃত্যু হয়। অ্যাম্বুলেন্সটিকে স্থানীয়রা জব্দ করেছে। মরদেহ হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি।

ওসি আরও জানান, বেসরকারি অ্যাম্বুলেন্সটিকে কোনো রোগী ছিল না।