মোংলায় বিদেশি জাহাজের ধাক্কায় কয়লাবোঝাই বাল্কহেড ডুবি, নিখোঁজ ৫
স্টার অনলাইন গ্রাফিক্স
বাগেরহাটের মোংলা বন্দরে বিদেশি বাণিজ্যিক জাহাজের ধাক্কায় এমভি ফারদিন-১ নামের কয়লাবোঝাই একটি বাল্কহেড ডুবে গেছে।
গতরাত সাড়ে ৯টার দিকে বন্দরের হারবাড়িয়া-৯ নম্বর বয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কোস্টগার্ড জানিয়েছে, এ ঘটনায় ওই বাল্কহেডের ৫ কর্মী নিখোঁজ আছেন।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার মো. ফকর উদ্দিন জানান, শিপিং এজেন্টদের বক্তব্য অনুযায়ী বাল্কহেডটিতে ৩৫০ টন কয়লা ছিল।