মোটরসাইকেলের ধাক্কায় আহত ৫ বছরের শিশুর মৃত্যু
রাজধানীর সবুজবাগে মোটরসাইকেলের ধাক্কায় আহত ৫ বছরের সাকিব আজ সোমবার চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।
গতকাল বিকেলে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয় সাকিব।
এই বছরই স্থানীয় একটি স্কুলে ভর্তি হয়েছিল। দুই ভাই এক বোনের মধ্যে সবার ছোট ছিল সাকিব।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেলের নিউরোসার্জারি বিভাগে সাকিব মারা যায়।
সাকিবের মামাতো ভাই মোহাম্মদ হিমেল জানান, সাকিবদের বাসা সবুজবাগের বাইকদিয়া এলাকায়। রোববার বিকেলে মায়ের সাথে নানীবাড়ি সবুজবাগ মানিকদিয়া এলাকায় গিয়েছিল। সেখানে নাহার মেমোরিয়াল স্কুলের পাশে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়। প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে ও পরে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় তাকে।