কুড়িগ্রাম

মৌমাছির কামড়ে কৃষকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট

কুড়িগ্রামের রৌমারীতে মৌমাছির কামড়ে ওমর ফারুক (৫২) নামে এক কৃষক নিহত হয়েছেন। 

আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছোট ধনতলা গ্রামে এ ঘটনা ঘটে।

ওমর ফারুক রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছোট ধনতলা গ্রামের শওকত আলীর ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে বাড়িতে বাঁশের কাজ করছিলেন কৃষক ওমর ফারুক। এ সময় হঠাৎ করে মৌমাছির একটি দল উড়ে এসে তাকে আক্রমণ করে। মৌমাছির কামড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে বলেন, 'মৌমাছির আক্রমণে আহত কৃষক ওমর ফারুক ঘটনাস্থলেই মারা যান। মৌমাছিগুলো কোথা থেকে এসছিল সেটা জানা যায়নি।'