ময়মনসিংহে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
ময়মনসিংহ সদরে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ শুক্রবার সন্ধ্যায় চায়না মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফজলুল হকের ছেলে বাবু (২৫), সোহরাব উদ্দীনের ছেলে ইয়াসিন (১৮) ও ইসলাম মিয়ার ছেলে রিপন (৩০)। তারা সবাই ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কালিবাজার সেনবাড়ী এলাকার বাসিন্দা।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, সন্ধ্যায় চায়না মোড় এলাকায় একটি ট্রাক একটি চলন্ত মটরসাইকেলকে চাপা দিলে ২ মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অপর আরোহীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ট্রাকটি জব্দ করেছে বলে জানান ওসি।