ময়মনসিংহে বিআরটিসি বাসের সঙ্গে সংঘর্ষে প্রাইভেটকারচালক নিহত
ময়মনসিংহের তারাকান্দা থানার খামার বাজারে বিআরটিসি বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক (৪০) নিহত হন।
এসময় গুরুতর আহত প্রাইভেটকারের এক যাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকাল সাড়ে ৯টার দিকে হালুয়াঘাটগামী একটি প্রাইভেটকারের সঙ্গে ঢাকাগামী বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছেন।'
এসময় ওই সড়কে আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে বলেও জানান তিনি।