রাজধানীর বিজয়নগরে ১০তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত
রাজধানীর বিজয়নগরের একটি ১০তলা ভবনের ৯তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ রোববার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে দুপুর পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।'
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।