রিকশায় বাসের ধাক্কা, প্রাণ গেল ২ জনের
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে বাসের ধাক্কায় এক রিকশাযাত্রী ও চালক নিহত হয়েছেন।
আজ শনিবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক।
নিহতরা হলেন-রিকশাচালক দিলদার (৪৫) ও যাত্রী নিকাশ বড়ুয়া (৫০)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, আজ ভোর সাড়ে ৬টার দিকে একটি বাস রিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ২ জন মারা যান। পুলিশ বাসটিকে জব্দ করলেও চালক পালিয়ে গেছেন।