লঞ্চে আগুন: রেড ক্রিসেন্ট ও জেলা প্রশাসনের তালিকায় নিখোঁজ ৬৮
ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ ৫১ জনের তালিকা দিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি। এ ৫১ জন ঝালকাঠির।
এ ছাড়া, আজ শনিবার বরগুনা জেলা প্রশাসনের দেওয়া তালিকা অনুসারে ১৭ জন নিখোঁজ আছেন। বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ঝালকাঠি জেলা প্রশাসন জানায়, অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৩৮ জনের মধ্যে ৩৭ জনের মরদেহ দেওয়া হয়েছে বরগুনা জেলা প্রশাসনকে।
বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান জানিয়েছেন, এই ৩৭ জনের মধ্যে ১০ জনের মরদেহ শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ২৭ জনকে শনাক্ত করা যায়নি। তাদের ডিএনএ সংগ্রহ করে গণকবর দেওয়া হচ্ছে।