শ্যামপুরে শিশুপার্কে চলন্ত ট্রেন থেকে পড়ে শিশু নিহত

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর শ্যামপুর ইকোপার্কে চলন্ত ট্রেন থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

শিশু রাব্বির (১২) বাসা গেন্ডারিয়া এলাকায়।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) প্রলয় কুমার সাহা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আরও ৫-৬ জন শিশুর সঙ্গে রাব্বি পার্কে গিয়েছিল। সেখানে তারা ট্রেনে চড়ার পর, রাব্বি হঠাৎ উঠে দাঁড়ায়। সে সময় ট্রেনের গতি বাড়ায় শিশুটি ভারসাম্য হারিয়ে ছিটকে পড়ে যায়।

আহত রাব্বিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।