সদরঘাটে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের আগুন নিয়ন্ত্রণে
অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের আগুন নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিস। ছবি: সংগৃহীত
রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল মসজিদের পাশে নোঙর করে রাখা অ্যাডভেঞ্চার-৯ লঞ্চের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল পৌনে ১০টার দিকে লঞ্চে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। পরে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ছাড়া, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।