সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত নিহতের সংখ্যা ৩৫: ঝালকাঠি জেলা প্রশাসক
এমভি অভিযান-১০ লঞ্চ দুর্ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। আজ দুপুরে বরিশাল বিভাগীয় প্রশাসন নিহতের ৩৭ জানালেও বিকেলে তা সংশোধন করে ৩৫ জন জানানো হয়। ঝালকাঠি জেলা প্রশাসক দ্য ডেইলি স্টারকে সন্ধ্যায় জানিয়েছেন, সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত নিহতের সংখ্যা ছিলো ৩৫ জন।
ঝালকাঠি জেলা প্রশাসক জোহর আলী জানান, ৩৫ জনের মধ্যে ৬ জনকে নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে কোস্টগার্ড।
তিনি আরও জানান, সময়ের সঙ্গে নিহতের সংখ্যা বাড়তে পারে। তবে, সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত নিহতের সংখ্যা ছিলো ৩৫। এর মধ্যে ৪ জনের মরদেহ শনাক্ত করা গেছে। অনেকের ডিএনও টেস্ট লাগতে পারে।
এদিকে নিখোঁজের সংখ্যা ক্রমশ বাড়ছে বলে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। বরগুনায় স্বজনরা নদীবন্দরে ভিড় করছেন।